শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
নাটকের প্রিয়মুখ অভিনেত্রী বন্যা মির্জা।তিনি এখন আমেরিকায় অবস্থান করছেন। এ নিয়ে দ্বিতীয়বার তিনি দীর্ঘ সময়ের জন্য আমেরিকায় গিয়েছেন। আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার এক সহকর্মী।
জানা যায়, মূলত আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের জন্যই দেশটিতে গিয়েছেন তিনি। যদিও বন্যা মির্জা এ বিষয়টি নিয়ে কোনো তথ্য দেননি। তবে তার ঘনিষ্ঠরা বন্যা মির্জার আমেরিকায় স্থায়ী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত জুনে তিনি কিছুদিনের জন্য দেশে ফিরেছিলেন। কিন্তু অল্প সময় পরেই আবার ফিরে যান যুক্তরাষ্ট্রে। এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্যক্তিগত কিছু কাজে আমেরিকায় আছি। শিগগিরই দেশে ফিরব। তখন অভিনয়ও শুরু করব।