সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
ইভ্যালি, ই-অরেঞ্জসহ আরো বেশ কিছু প্রতিষ্ঠানের প্রতারণার পর গ্রাহকের আস্থা সঙ্কটে গোটা ই-কমার্স খাত। এতে ক্ষতির মুখে পড়েছেন পুরনো উদ্যোক্তা, মাঠ পর্যায়ের সেলার ও ডিস্ট্রিবিউটররা। উদ্যোক্তারা ও বিশ্লেষকরা বলছেন, যারা গ্রাহকের সাথে প্রতারণা করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও জবাবদিহিতার আওতায় আনা গেলে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব। এছাড়া ই-কমার্স নীতিমালার যথাযথ বাস্তবায়ন ও এ খাতে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে গ্রাহকের আস্থা ফেরানোর পরামর্শ বিশ্লেষকদের।
বাজারমূল্যের চেয়ে অর্ধেক দামে পণ্য বিক্রির প্রলোভন দেখিয়ে ইভ্যালি লাখ লাখ গ্রাহকের হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়া ই-অরেঞ্জ, ধামাকাসহ নতুন নতুন বেশ কিছু কোম্পানি রাতারাতি ফুলে ফেঁপে উঠে।