বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

‘চিরঞ্জীব মুজিব’ প্রদর্শিত হলো নিউ ইয়র্কে

নিউ ইয়র্কে প্রদর্শিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বণে নির্মিত চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’।

চলচ্চিত্রটির পরিচালক নজরুল ইসলামের উপস্থিতিতে নিউ ইয়র্ক সময় শনিবার (২৫ সেপটেম্বর) সন্ধ্যা ৬টায় জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে প্রদর্শনী হয় এই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটি।

নিউ ইয়র্কপ্রবাসী সাবেক ছাত্র নেতাদের আয়োজনে এই প্রদর্শনীর সূচনা বক্তব্যে পরিচালক নজরুল ইসলাম বলেন, ‘দীর্ঘ সময় নিয়ে, প্রতিটি বিষয় যত্নসহকারে আমরা সিনেমাটি নির্মাণ করেছি। আমার বিশ্বাস দুই ঘণ্টা ১৬ মিনিটের এ সিনেমায় বঙ্গবন্ধুকে সঠিকভাবে উপস্থাপন করতে পেরেছি।’

পরিচালক বলেন, ‘আমাদের পরিকল্পনা আছে আগামী অক্টোবর মাসে দেশব্যাপী সিনেমাটি মুক্তি দেওয়ার। বঙ্গবন্ধুর চেতনা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এই সিনেমা ভূমিকা রাখবে বলে আমি মনে করি।’

প্রদর্শনীর অন্যতম উদ্যোক্তা আলী হাসান কিবরিয়া অনু বলেন, ‘প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (সচিব) নজরুল ইসলাম প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়ে জাতিসংঘের অধিবেশনে এসেছেন। এজন্য আমরা অনুরোধ করেছি সিনেমাটি যেন ঘরোয়াভাবে এখানে দেখতে পারি। তিনি আমাদের অনুরোধ রেখেছেন। অল্প সময়ের মধ্যে নিউ ইয়র্কের সাহিত্য সংস্কৃতির অন্তত ৭০ জন মানুষ এসেছেন এতে। অনেককে আমরা দেখেছি সিনেমা দেখে আপ্লুত হতে।’

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা নিবেদিত সিনেমাটি নির্মিত হয়েছে হায়দার এন্টারপ্রাইজের ব্যানারে। চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেছেন আহমেদ রুবেল। চলচ্চিত্রে ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায় ছিলেন চিত্রনায়িকা পূর্ণিমা।

এতে আরো অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, এস এম মহসীন, দিলারা জামান, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ, সমু চৌধুরী, আরমান পারভেজ মুরাদ, শাহজাহান সম্রাট, প্রয়াত সেলিম আহমেদ, জুয়েল মাহমুদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com