বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

‘মির্জা ফখরুল সাহেব দুনিয়ার কোনো খবর রাখেন না’

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আবারও জ্বালাও-পোড়াও করার ইচ্ছে বোধ হয় আপনাদের আছে। সেই দুরভিসন্ধী নিয়ে এগিয়ে যাচ্ছেন। এবারও যদি কোনো প্রকার সহিংসতার রাস্তা নেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, শেখ হাসিনার এই অর্জনকে খাটো করতে চান, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা তার দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত।’

তিনি গতকাল দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি ‘মানবতার আলোকবর্তিকা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’ শীর্ষক আলোচনাসভা ও দুস্থদের কর্মসংস্থানের লক্ষ্যে রিকশা-ভ্যান বিতরণ কর্মসূচিটির আয়োজন করে।

আলোচনাসভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের আরো বলেন, ‘আমার অবাক লাগে মির্জা ফখরুল বলেন, এই সফরে কোনো অর্জন নেই। মির্জা ফখরুল সাহেব দুনিয়ার কোনো খবর রাখেন না!’ জাতিসংঘের অধিবেশনের প্রতিটি ফোরামের বক্তব্য, মূল অধিবেশনে শেখ হাসিনার বক্তব্য সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। বাংলাদেশের সুনাম-মর্যাদাকে শেখ হাসিনা নতুন মাত্রায় উন্নীত করেছেন এবারের বিশ্বসভায়। তিনি ভ্যাকসিন ক্রাইসিস নিয়ে কথা বলেছেন, ভ্যাকসিন বৈষম্য নিয়ে কথা বলেছেন, সারা দুনিয়া আজকে মুগ্ধ মনোযোগে তাঁর বক্তব্য শুনেছে। প্রধানমন্ত্রী বলেছেন, সবার জন্য ভ্যাকসিনের সমান সুযোগ করতে হবে। ফখরুল সাহেব এটা কি আপনি শুনেননি? নিউ ইয়র্ক টাইমস পত্রিকাটি পড়েননি?’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com