শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

ডেঙ্গু আক্রান্ত আরো ১৬৫ জন হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৬৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তিদের মধ্যে ঢাকাতে ১৪১ জন এবং ঢাকার বাইরের ২৪ জন রয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৯৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৬৬ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ২০৯ জন রোগী ভর্তি রয়েছেন।

এ বছরের শুরু থেকে ১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৮ হাজার ৩৬২ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৩১৯ জন রোগী। এ বছর ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৮ জনের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com