বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

নারী শিক্ষায় পিছিয়ে আছি আমরা: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, শিক্ষাক্ষেত্রে এখনও বাংলাদেশ পিছিয়ে আছে। তিনি বলেন, এখনও ২০ থেকে ৩০ ভাগ মানুষ নিরক্ষর। এর মধ্যে নারী শিক্ষায় পিছিয়ে আছি আমরা।

আজ শুক্রবার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন উইমেন্স কলেজের নবনির্মিত অ্যাকাডেমিক ভবন উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে এখনও আমরা পিছিয়ে আছি। এখনও ২০ থেকে ৩০ ভাগ মানুষ নিরক্ষর। এর মধ্যে নারী শিক্ষায় পিছিয়ে আছি আমরা। আমাদেরকে আরও অনেক পথ এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উন্নত জাতি গঠনে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করছে সরকার।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, সরকারের উন্নয়নে বিএনপিসহ একটি মহল ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে। বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে। একেক সময় একেক কথা বলে। একবার বলে নির্বাচনে অংশ নেবে, আরেকবার বলে, নির্বাচনে যাবো না। এই হচ্ছে বিএনপির অবস্থা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com