শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

ডিসেম্বরে আসছে আল্লু অর্জুনের ‘পুষ্পা’

তেলেগু সিনেমার ‘স্টাইলিশ স্টার’ আল্লু অর্জুন। তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা’। যেটিও মুক্তি পাবে দু’টি অংশে। প্রথম অংশের নাম ‘পুষ্পা: দ্য রাইজ’।

জানা যায়, ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা সুকুমার। সিনেমাটিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ফাহাদ ফাসিল।

গত ১৩ আগস্ট সিনেমাটি মুক্তির কথা ছিল। কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়নি। সব কিছু ঠিক থাকলে ১৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘পুষ্পা’।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com