বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

জাপার মহাসচিব পদ পেতে চার নেতার দৌড়

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুর পর দলটির পরবর্তী মহাসচিব পদ নিয়ে সংগঠনটির ভেতরে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী মহাসচিব নির্বাচন করা হবে, না কি পার্টির গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান তাঁর মনোনীত ব্যক্তিকে মহাসচিব পদে বসাবেন তা নিয়েও রয়েছে রকমারি আলোচনা।

মহাসচিব পদের জন্য এ পর্যন্ত চার জ্যেষ্ঠ নেতার নাম উঠে এসেছে। তাঁরা হলেন জাপার সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা ও রুহুল আমিন হাওলাদার এবং দলটির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম পাটোয়ারী ও সাইদুর রহমান টেপা।

একটি সূত্র জানিয়েছে, পরবর্তী মহাসচিব নিয়োগ নিয়ে গতকাল সোমবার দুপুরে জাতীয় পার্টির একাধিক জ্যেষ্ঠ নেতা রাজধানীর কলাবাগানের সুলতানা টাওয়ারে গোপন বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন এমন এক নেতা জানান, তাঁরা আলোচনার মাধ্যমে মহাসচিব নিয়োগের বিষয়ে কথা বলেছেন।

সূত্রটি জানায়, ওই বৈঠকে উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মসিউর রহমান রাঙ্গা, রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা, কাজী ফিরোজ রশীদ, সাইদুর রহমান টেপা ও শফিকুল ইসলাম সেন্টু।

বৈঠকে উপস্থিত থাকার কথা স্বীকার করে জাপার সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘আমরা পার্টির কয়েকজন জ্যেষ্ঠ নেতা বৈঠক করেছি, আমাদের দাবি সংগঠনের স্বার্থে আলোচনার মাধ্যমে মহাসচিব নিয়োগ করা হলে পার্টির স্বার্থই প্রাধান্য পাবে।’

অন্য একটি সূত্র জানিয়েছে, মহাসচিব পদে জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের পছন্দের শীর্ষে রয়েছেন ব্যারিস্টার শামীম পাটোয়ারী।

জি এম কাদের জাপা চেয়ারম্যানের হাতে ন্যস্ত গঠনতান্ত্রিক ক্ষমতা প্রয়োগ করে শামীম পাটোয়ারীকে মহাসচিব পদে নিয়োগ দিতে যাচ্ছেন এমন গুজবের ঢালপালা মেলেছে দলের ভেতরে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com