সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

চীনা ঋণের ফাঁদে পড়ার শঙ্কা নেই সরকারের

চীনা ঋণের ফাঁদে পড়ার আশঙ্কা করছে না সরকার। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গতকাল সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন, জিডিপির অনুপাতে বাংলাদেশের ঋণের পরিমাণ অনেক কম। রিজার্ভের পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে। ঋণের ফাঁদে পড়ার কোনো আশঙ্কা নেই বাংলাদেশের। অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালামনাই (এবিসিএ) আয়োজিত ‘গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭২তম বার্ষিকী’ ও ‘চীন-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী’ বিষয়ক এক অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

বাংলাদেশ চিন্তা-ভাবনা করেই বিদেশি ঋণ নেয় বলেও মন্তব্য করেন মন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, আসছে দিনগুলোতে বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক আরো বাড়বে। বাংলাদেশে চীনা কম্পানিগুলোর বিনিয়োগ এবং দুই দেশের সরকারের মধ্যে সহযোগিতা আরো বাড়বে। একই সঙ্গে চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে চীন সরকার সব ধরনের ব্যবস্থা নেবে বলেও প্রত্যাশা করেন মন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ঢাকায় চীনা দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর ও ডেপুটি চিফ অব মিশন ইয়ান হুয়ালং বলেন, চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে কাজ করছে সে দেশের সরকার। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের ফেরত নেওয়া হবে বলে জানান তিনি।

অ্যাবকা প্রেসিডেন্ট ও চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাবকার সাধারণ সম্পাদক ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. শাহাবুল হক।

অনুষ্ঠানে মূল প্রবন্ধে চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন এ কামাল বলেন, চীনের সভ্যতা বিশ্বের প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে একটি। অনুষ্ঠানে নির্ধারিত আলোচক হিসেবে বক্তব্য দেন চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের প্রধান ও অ্যাবকা উপদেষ্টা ইউ কুয়াং ইউয়ে আনন্দী, অ্যাবকার ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মাইনুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অ্যাবকার যুগ্ম সম্পাদক ও চীনের সাংহাই ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং সায়েন্সের প্রভাষক ড. এ এ এম মুজাহিদ, বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) যুগ্ম সম্পাদক আল মামুন মৃধা।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন অ্যাবকা প্রেসিডেন্ট মুন্সি ফয়েজ আহমেদ। তিনি বলেন, চীন যেভাবে উন্নয়নকে সম্ভব করেছে তাহলো, মানুষের কথা চিন্তা করে কাজ করা। মানুষের কথা চিন্তা করে কাজ করলেই উন্নয়ন নিশ্চিত করা যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com