শুক্রবার, ১২ Jun ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রধানমন্ত্রীর অনুদানে দুই রোগীর দেহে পেসমেকার চার রোগীর দেহে রিং

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানের টাকায় গতকাল সোমবার রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের চারজন রোগীকে বিনা মূল্যে হার্টের রিং এবং দুজন রোগীর দেহে পেসমেকার স্থাপন করা হয়েছে।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন কালের কণ্ঠকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হৃদরোগে আক্রান্ত অসহায় ও গরিব রোগীদের জন্য হার্টের ভালভ, রিং ও পেসমেকার কিনতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালকে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এককালীন তিন কোটি ২৯ লাখ টাকা দিয়েছেন। গত ২২ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া ওই টাকার চেক হস্তান্তর করেন।

তিনি জানান, প্রধানমন্ত্রীর অনুদানের ওই টাকায় ১৫০টি পেসমেকার, ১৫০টি হার্টের রিং ও ১৫০টি ভালভ কেনা যাবে, যা গরিব রোগীদের দেহে বিনা মূল্যে সংযোজন করা হবে।
তিনি আরো জানান, প্রধানমন্ত্রীর অনুদানের টাকায় গতকাল দুজন রোগীকে বিনা মূল্যে পেসমেকার এবং চারজন রোগীর দেহে রিং সংযোজন করা হয়েছে।

গতকাল ৬৫ বছর বয়সী করিমন বিবির শরীরে পেসমেকার সংযোজন করা হয়। তাঁর ছেলে নুর হোসেন বলেন, ‘অনেক দিন আগেই চিকিৎসকরা মায়ের শরীরে পেসমেকার লাগানোর কথা বলেছিলেন, কিন্তু টাকার অভাবে তা আর পারিনি। এর মধ্যে তাঁকে নিয়ে এই হাসপাতালে আসার পর জানতে পারি যে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানে এখানে বিনা মূল্যে পেসমেকার লাগানো হয়। পরে পরিচালক বরাবর আবেদন করলে যাচাই-বাছাই ও পরীক্ষা শেষে মাকে এই হাসপাতালে ভর্তি করে বিনা মূল্যে পেসমেকার লাগিয়ে দিয়েছেন। আমার মা এখন নতুন জীবন পাইল।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com