সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:০১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এক সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা

যৌক্তিক কারণ ছাড়াই বেড়েছে পেঁয়াজের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। হঠাৎ দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বন্যা, ভারতীয় পেঁয়াজ কম আসা এবং দেশে উৎপাদিত পেঁয়াজের সরবরাহ বাজারে কম থাকায় দাম বাড়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।

যশোরের স্থল বন্দর বেনাপোলের সবজির বাজারগুলোতে গত তিনদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ২০টাকা। ভারতীয় পেঁয়াজ ৩২ টাকা থেকে বেড়ে ৪৮ থেকে ৫০ টাকায় এসে দাঁড়িয়েছে। আর দেশি পেঁয়াজ ৪২ টাকা থেকে বেড়ে প্রতিকেজি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকায়। সম্প্রতি ভারতের কয়েকটি প্রদেশে বন্যার করণে বিভিন্ন স্থল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কমে গেছে। এছাড়া বাজারে দেশি পেঁয়াজেরও ঘটতি রয়েছে বলে দাবি আমদানিকারকদের।

এদিকে, একই অবস্থা দিনাজপুরের হিলি স্থল বন্দরের পেঁয়াজের বাজারে। তবে দাম বাড়ার ব্যাপারে যৌক্তিক কোন কারন দেখাতে পারেননি ব্যবসায়ীরা।বন্দর সংশ্লিষ্টরা বলছেন, হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক রয়েছে।

পেঁয়াজের দাম বাড়ার প্রতিযোগিতা রয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরেও। ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলছেন, অধিক বৃষ্টিপাত এবং আমদানি করা পেঁয়াজ পচে যাওয়ায় কিছুটা অস্থিতিশীলতা তৈরি হয়েছে পেঁয়াজের বাজারে।

এছাড়াও করোনার কারণে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি কমেছে আগের তুলনায়। তবে, এখানেও আমদানিকৃত পেঁয়াজে গত দু দিনের ব্যবধানে কেজিপ্রতি বেড়েছে ৬ থেকে ৭ টাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com