সোমবার, ২৯ Jun ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শিমুলিয়া-বাংলাবাজার রুটে ৪৮ দিন পর ফেরি চলাচল শুরু

টানা ৪৮ দিন বন্ধ থাকার পর  শুরু হয়েছে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটের ফেরি চলাচল। সকালে যাত্রী ও যানবাহন নিয়ে ফেরি কুঞ্জলতার যাত্রার মাধ্যমে এই নৌরুটে ফেরি চলাচল আবার শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান সৈয়দ তাজুল ইসলাম জানান, বিশেষজ্ঞ দলের একটি টিম দেশের গুরুত্বপূর্ণ এই নৌরুট টি পরিদর্শন করে পদ্মায় স্রোতের গতি পর্যবেক্ষণ শেষে ফেরি চলাচলের উপযোগী মনে করেছেন। তাই পরীক্ষামূলকভাবে এই নৌরুট দিয়ে ফেরি চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে গত ১৮ আগস্ট পদ্মা সেতুর ১০ নাম্বার খুঁটি সহ একাধিক পিলারে ৪ বার ফেরির ধাক্কা লাগে। এর সাথে স্রোতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার এই নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com