শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
দেবের প্রযোজনায় তৈরি হতে চলেছে এই ছবি। ছবিতে দেব ও প্রসেনজিৎ ছাড়াও দেখা যাবে অভিনেত্রী ইশা সাহাকে। ‘কাছের মানুষ’ ছবির পরিচালক পথিকৃৎ বসু। এর আগে দেবের ‘ককপিট’ এবং সৃজিত মুখোপাধ্যায়ের ‘জুলফিকার’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দেব ও প্রসেনজিতকে। মোশন পোস্টারে দেখা গিয়েছে, একটি রেললাইনে মুখোমুখি বসে আছেন দেব ও প্রসেনজিৎ। তাদের দিকে ধেয়ে আসছে একটি ট্রেন। এই ছবি ঠিক কী গল্প বলবে, তা নিয়ে ইতিমধ্য়েই কৌতূহল শুরু হয়েছে নেটদুনিয়ায়। দেব ও প্রসেনজিতকে একসঙ্গে দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শক। শোনা গিয়েছে, এই ছবির গল্পে রয়েছে দারুণ চমক।