শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
অভিনেত্রী জয়া আহসান মানেই অন্য রকম, অনেক না-বলা কথার বাক্স। দীর্ঘ অভিনয় জীবনে ঘরে তুলেছেন বহু পুরস্কার। শুধু কি দেশে, পার্শ্ববর্তী দেশ ভারতেও তিনি ফিল্মফেয়ারের মতো পুরস্কার জিতেছেন। এবার জয়ার হাতে উঠতে যাচ্ছে ব্যতিক্রম একটি সম্মাননা। পশুপ্রেমের জন্য এই সম্মাননা পাচ্ছেন তিনি।
পশু নিয়ে কাজ করা সংগঠন দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার (পাও) তাকে এ সম্মাননা দিচ্ছে। জয়াকে ‘প্রাণবিক বন্ধু’ আখ্যায়িত করে এ সম্মান দেওয়া হচ্ছে।