শুক্রবার, ১২ Jun ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দেশের আরও ৪০ শতাংশ মানুষের জন্য ভ্যাকসিন দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ করোনার ভ্যাকসিন কর্মসূচিতে সফল হওয়ায় আরও ৪০ শতাংশ মানুষের জন্য টিকা পাঠাতে সম্মত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কোভ্যাক্সের আওতায় এ ভ্যাকসিন পাঠানো হবে। পাশাপাশি এদেশে করোনার ভ্যাকসিন উৎপাদনে সবধরনের সহযোগিতা এমনকি কাঁচামাল সরবরাহে সংস্থাটি আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার রাজধানীর কেরানিগঞ্জে মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র- ‘ওয়েসিস’র উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী  এসব কথা বলেন।

আরও বলেন, কেরানিগঞ্জে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আন্তর্জাতিকমানের এই কেন্দ্রে মাদকাসক্তদের চিকিৎসায় নয় তাদের পূর্নবাসনেরও সহায়তা করবে।অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়েছে সরকার। শুধু সরকার নয় জনপ্রতিনিধি, জনগণসহ সবাইকে মাদকের বিরুদ্ধে সচেতনতায় কাজ করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মাদকাসক্তদের চিকিৎসার আওতায় আনতে হবে। একারণে অভিভাবকদের সচেতন হয়ে সন্তানকে চিকিৎসার আওতায় নেওয়ার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com