শুক্রবার, ১২ Jun ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানি ও যুক্তরাজ্য যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য লন্ডন ও জার্মানিতে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ১২ দিনের সফরের উদ্দেশে আগামীকাল শনিবার সকালে তিনি ঢাকা ত্যাগ করবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, কাতার এয়ার ওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট রাষ্ট্রপতিকে নিয়ে আগামীকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে। লন্ডনের মোরফিল্ড আই হসপিটাল এবং বুপা ক্রমওয়েল হসপিটালে রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষার কথা রয়েছে।

প্রেসসচিব বলেন, ‘রাষ্ট্র প্রধান ২২ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।’
৭৭ বছর বয়সী রাষ্ট্রপতি আবদুল হামিদ দীর্ঘদিন ধরে চোখের গ্লুকোমার সমস্যায় ভুগছেন।

জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই তিনি লন্ডন এবং জার্মানিতে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com