সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিদল কক্সবাজারে

রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি দেখতে দুদিনের সফরে কক্সবাজার গিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। প্রতিনিধিদলে পররাষ্ট্র দপ্তরের মহাপরিচালক মো.আলীমুজ্জামানসহ অন্যান্যরাও রয়েছেন।

আজ শুক্রবার সকালে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পররাষ্ট্র সচিব কক্সবাজার পৌঁছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ভাসানচরের রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ার চুক্তি সম্পাদনের আগে রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি এবং সম্প্রতি সংগঠিত রোহিঙ্গা নেতা মুহিবউল্লাহ হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কেকে জানতে কক্সবাজার এসেছেন তারা।

তিনি বলেন, রোহিঙ্গাক্যাম্পে সৃষ্ট অপ্রীতিকর ঘটনার কারণ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। কোনো মহলের প্ররোচনা রয়েছে কিনা সেদিকেও নজর রাখছে সরকার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com