সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাহরাইন প্রবেশে বাধা কাটল বাংলাদেশিদের

ভ্রমণের লাল তালিকা থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে বাহরাইন। আগামী ১০ অক্টোবর থেকে দেশটিতে ভ্রমণে আর বাধা নেই। প্রবাসীরাও যেতে পারবে নির্বিঘ্নে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ শুক্রবার (৮ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রতিদিন শত শত বাংলাদেশি জানতে চান, কবে বাহরাইনে যাওয়া যাবে। তাদের জন্য সুখবর, আগামী ১০ অক্টোবর থেকে বাহারাইন সরকার বাংলাদেশকে তাদের ভ্রমণের লাল তালিকা থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বাহরাইনের সিভিল এভিয়েশন অ্যাফেয়ার্স এক ঘোষণায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপাল থেকে ভ্রমণকারীদের ২৪ মে থেকে দেশটিতে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে। এই পাঁচটি দেশকে লাল তালিকায় গণ্য করে দেশটি। এতে দেশে এসে আটকে পড়েন কয়েক হাজার বাহরাইন প্রবাসী বাংলাদেশি।

বাহরাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বৃহস্পতিবার এক সিদ্ধান্তে বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকাসহ ১১টি দেশকে ভ্রমণের লাল তালিকা থেকে বাদ দেয়। আর দেশটি নতুন করে তাদের লাল তালিকায় রোমানিয়ার নাম যুক্ত করে।

এদিকে, বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম আজ শুক্রবার এক টুইটে দেশটির সরকারের এ সিদ্ধান্তে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বাহরাইন সরকারের এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশসহ ১১টি দেশের নাগরিকদের ১০ অক্টোবর থেকে সে ভ্রমণে আর কোনো নিষেধাজ্ঞা থাকবে না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com