বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

মির্জা ফখরুলের জন্য আমার কষ্ট হয়: হানিফ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মধ্যে শিক্ষার আলো নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। আর দলটির মহাসচিবের জন্য তার কষ্ট হয় বলে জানান তিনি।

শনিবার চট্টগ্রামে এক স্মরণসভায় হানিফ বলেন, ‘(খালেদা জিয়া) এসএসসি পাস করেছেন কিনা সন্দেহ আছে। শিক্ষার আলো নেই বলেই তিনি জাতির পিতাকে হত্যার দিনে কেক কেটে উল্লাস করতে পারেন।’

হানিফ বলেন, ‘মির্জা ফখরুলের জন্য আমার কষ্ট হয়। তিনি খারাপ মানুষ এটা আমি বলতে পারবো না। তবে উনার মধ্যে শিক্ষার আলো আছে। কিন্তু উনার নেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যে শিক্ষার আলো নেই।’

‘এমনকি মায়ের মতো তারেক রহমানের মধ্যেও শিক্ষার আলো নেই। তারেক রহমানের মধ্যে যদি শিক্ষার আলো থাকতো, তাহলে আন্দোলনের নামে তিনি বাসে পেট্রোল বোমা মেরে, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার মতো পৈশাচিক কাজ করতে পারতেন না’ যোগ করেন তিনি।

এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘আন্দোলন-সংগ্রাম আমরাও করেছি। কিন্তু বাসে আগুন দিয়ে জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা- এর নাম আন্দোলন নয়। তারেক রহমানের নির্দেশে ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত সাড়ে তিনশ’ মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়েছে।’

তিনি বলেন, ‘যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করতে পারে, সেই সন্ত্রাসীদের কাছে আজ মির্জা ফখরুল সাহেব অসহায়। তার মতো মানুষ পেট্রোল ঢেলে কাউকে পুড়িয়ে মারতে পারেন, এটা আমরা বিশ্বাস করি না। কিন্তু তাকে করতে হয়েছে, তিনি করেছেন। কারণ তারেক রহমানের নির্দেশ না মানলে তার পদ থাকবে না।’

হানিফ বলেন, ‘মির্জা ফখরুল সাহেব, আপনি সত্য কথা বলার অভ্যাস করুন। মিথ্যা আর বলবেন না। স্বীকার করুন, এই সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। সত্য স্বীকারের মধ্যে লজ্জা নেই।’

আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আতাউর রহমান খান কায়সারের এ স্মরণসভা আয়োজন করে চট্টগ্রাম চট্টগ্রাম মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় স্মরণসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আতাউর রহমান খান কায়সারের মেয়ে ওয়াসিকা আয়শা খান এমপি, কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com