সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শাহ আমানত বিমানবন্দরে ৯ কেজি স্বর্ণসহ নিরাপত্তাকর্মী আটক

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে নয় কেজি ওজনের ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিভিল ভিয়েশন)।

এ সময় স্বর্ণ পাচারে জড়িত থাকার অভিযোগে বেলাল উদ্দিন (৪০) নামে এক নিরাপত্তাকর্মীকে আটক করা হয়।

শনিবার দুপুরে কাস্টমস ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিরেক্টরেটের (সিআইআইডি) উপকমিশনার একেএম সুলতান মাহমুদ জানান, বেলাল উদ্দিন নামে ওই ব্যক্তির সন্দহেজনক আচরণের কারণে তাকে তল্লাশি করা হয়। সে সময় তার হাতে থাকা একটি পলিথিন ব্যাগ থেকে ৯ কেজি ওজনের ৮০টি স্বর্ণের বার পাওয়া যায়।

আটক ব্যক্তিকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে এবং স্বর্ণের বারগুলো কাস্টমসের কাছে রয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com