বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ভ্যাকসিন রাজনীতিতে বিশ্বের সফলতম রাষ্ট্রনায়ক শেখ হাসিনা : তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী  ডা. মো. মুরাদ হাসান বলেছেন, প্রধানমন্ত্রী স্বাস্থ্যবান জাতি গঠণে অতুলনীয় ভূমিকা রাখছেন। ভ্যাকসিন রাজনীতিতে বিশ্বের সফলতম রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ।
তিনি বলেন, ‘বিনামূল্যে ভ্যাকসিন প্রদান বিশ্ব নজির, এটি সম্ভব হয়েছে একমাত্র বঙ্গবন্ধুর কন্যার জন্যই।  বঙ্গবন্ধুর কন্যার পক্ষেই সম্ভব হয়েছে জাতির কল্যাণে নিজেকে  বিলিয়ে দেয়া।’
আজ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আনুষ্ঠিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী  বলেন, অসম বিশ্বে মানব সম্পদের উন্নয়নের জন্য মানসিক স্বাস্থ্য অপরিহার্য। বর্তমান বিশ্বের জন্য বড় সমস্যা হচ্ছে মানুষিক স্বাস্থ্য । মানুষ ডাক্তারের কাছে যেতে ভয় পায়, ডাক্তারের যেতে হবে এই ভেবেই  ভয় পায়। এই ভয় কাটাতে হবে তার জন্য ডাক্তার নার্স ডায়গনস্টিক সেন্টারের মালিকপক্ষ সবাইকেই এগিয়ে আসতে হবে। মানসিক স্বাস্থ্য  নিয়ে কথা বলতে হবে, ভাবতে হবে বুঝতে হবে বুঝাতে হবে বলেন ডা. মুরাদ হাসান।
হেলথ টিভি’র চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্মড ফোর্সেস এর সাবেক কনসালটেন্ট অধ্যাপক ডা. মেজর জেনারেল (অব.) মো. আব্দুল আলী মিয়া, মানস এর প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী, অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আজিজুল ইসলাম, অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু, অধ্যাপক ডা. মামুন আল মাহতাব, অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী ও মোহাম্মদ হানিফ।
সকালে প্রতিমন্ত্রী সচিবালয় তার অফিসকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ই-কমার্স নিয়ে সাম্প্রতিক সময়ে প্রতারণা, অর্থপাচার সম্পর্কে সরকারের গৃহীত পদক্ষেপ জানতে চাইলে তিনি বলেন ই-কমার্স নিয়ে পৃথিবীর কোথাও কোনো আইন হয়নি, প্রায় সবদেশেই প্রতারণার ঘটনা ঘটছে তবে বাংলাদেশ ই-কর্মাসের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে আইন করবে। ই-কমার্সের মাধ্যমে  যারা অর্থ পাচার করেছে সবাইকে আইনের আওতায় আনা হবে এবং পাচার হওয়া অর্থ অবশ্যই উদ্ধার করা হবে।
ক্লিনফিড নিয়ে প্রশ্নের জবাবে ডা. মুরাদ হাসান বলেন, এটা অব্যাহত থাকবে অনেক সময় দেয়া হয়েছে তাও প্রায় ১৫ বছর, আর না। এভাবে চলতে পারেনা আমরা টাকা দিয়ে বিদেশি চ্যানেল দেখবো এমনকি বিজ্ঞাপনও, আর আমাদের দেশের টিভি চ্যানেল ফ্রি?
ক্লিনফিড বাস্তবায়নে সকল জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া আছে তারা মোবাইল কোর্ট পরিচালনা করছে জেল জরিমানা করছে। কোথাও আইনের ব্যাতয় হলে তাৎক্ষণাত আইনের আওতায় আনা হচ্ছে জানান তথ্য প্রতিমন্ত্রী।
সন্ধ্যায় প্রতিমন্ত্রী ঢাকা ক্লাবের স্যামসন এইচ হলে এক ‘প্রীতি সমাবেশে’ অংশগ্রহণ করেন। সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবকে একটি গাড়ি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com