বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বিএনপি নিজেদের দলের গণতন্ত্র গুম করে বাইরে গণতন্ত্র খুঁজে বেড়ায় : ওবায়দুল কাদের

বিএনপি নিজেদের দলের গণতন্ত্র গুম করে বাইরে গণতন্ত্র খুঁজে বেড়ায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ সকালে তাঁর বাসভবনে ব্রিফিংকালে এ তিনি মন্তব্য করেন।
‘গণতন্ত্র  নিরুদ্দেশ করা হয়েছে, বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের এ ধরনের অভিযোগ উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর মতো।
তিনি বলেন, বিএনপিই গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করছে,তারাই গণতন্ত্রের পথে না হেঁটে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে পথ খুঁজছে।
বিএনপিই জনরায়কে অশ্রদ্ধা দেখিয়ে নির্বাচন থেকে দুরে থাকছে, আর বলছে গণতন্ত্র নিরুদ্দেশ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের হঠকারিতা এবং নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গের যে অপরাজনীতি তাতে কোন ফল অতীতে আসেনি,ভবিষ্যতেও আসবে বলে জনগণ মনে করে না।
ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও রীতিনীতি ভুলন্ঠিত করেছে বিএনপি, ক্ষমতায় থাকাকালে এমনকি বিরোধী শিবিরে থেকেও তারা স্বৈরাচারি।
বিএনপি জানে নির্বাচন ছাড়া ক্ষমতার হাত-বদলের অন্যকোন বিকল্প নেই,তাই তারা মুখে যতো কথাই বলুক, নির্বাচনে তারা আসবে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, দলের ক্ষয়িষ্ণু অস্তিত্ব রক্ষা এবং সমর্থক-কর্মিদের রোষানল থেকে বাঁচতে হলে নির্বাচনে বিএনপিকে আসতেই হবে।
ইউপি নির্বাচনেও বিএনপি পরিচয় লুকিয়ে অংশ নিচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এটা তাদের বর্ণচোরা রাজনীতি।
তিনি বলেন, বিএনপি নেতারা প্রকাশ্যে যা বলে তা করে না,আর যা গোপনে করে তা প্রকাশ করে না। তাইতো জনগণ বিএনপির দ্বি-চারিতা বুঝতে পেরে মুখ ফিরিয়ে নিয়েছে।
ইউপি নির্বাচনে ভুল ও তথ্য গোপনের কারণে বিতর্কিত কারো মনোনয়ন পাওয়ার অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com