মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

পুরান ঢাকার রাসায়নিকের দোকানের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলার ২ নম্বর সড়কের বংশাল মাঠের পাশে একটি রাসায়নিকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট অগ্নিনির্বাপণের চেষ্টা করে। শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ এবং কোনো হতাহতের তথ্য জানা যায়নি। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মী রাসেল শিকদার জানান, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। রাসায়নিকের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com