বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

নাটোর সদর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচন ১১ নভেম্বর

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১১ নভেম্বর নাটোর সদর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত নির্বাচনে নৌকা প্রতীকপ্রাপ্ত দলীয় মনোনয়নপ্রাপ্তদের মনোনয়নপত্র গতকাল রাতে চেয়ারম্যান প্রার্থীদের হাতে হস্তান্তর করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নাটোর-২ আসনের সংসদ সদস্য ( নাটোর সদর ও নলডাঙ্গা) মোঃ শফিকুল ইসলাম শিমুল।
বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত নাটোর সদর উপজেলার ছাতনী ইউনিয়নে মোঃ তোফাজ্জল হোসেন, তেবাড়িয়াতে মোঃ ওমর আলী প্রধান, দিঘাপতিয়াতে কাজী শরিফুল ইসলাম বিদ্যুৎ, লক্ষèীপুর-খোলাবাড়িয়াতে মোঃ আলতাফ হোসেন, বড় হরিশপুরে মোঃ ওসমান গনি ভূঁইয়া, কাফুরিয়ায় মোঃ ইলিয়াস হোসেন এবং হালসা ইউনিয়নে মোঃ জহুরুল ইসলাম প্রামানিক।
দলীয় মনোনয়ন প্রার্থীদের কাছে হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, নাটোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম প্রামানিক, নাটোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান চুন্নু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com