সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জিয়া ও এরশাদ রেলপথ ধ্বংস করেছেন : রেলমন্ত্রী

জিয়াউর রহমান ও এরশাদ সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন সময়ে রেলপথ ধ্বংস করেছেন বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি রেলস্টেশন আধুনিক করার কাজ হাতে নিয়েছে।

আজ শুক্রবার সকালে নেত্রকোনায় রেলওয়ে স্টেশনের যাত্রী সুবিধা বাড়াতে প্ল্যাটফর্ম উঁচুকরণ, স্টেশন বিল্ডিং রিনোভেশন, এক্সেস কন্ট্রোল এবং প্ল্যাটফর্ম শেড নির্মাণ কাজের উদ্বোধনের সময় তিনি এ কথা জানান।

বাংলাদেশ রেলওয়ে মহাব্যবস্থাপক (পূর্ব) জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, একসময় বাংলাদেশে ৩০০০ কিলোমিটার রেলপথ ছিল। পরে জিয়াউর রহমান ও এরশাদ সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন সময় এ রেলপথ ধ্বংস করে দিয়েছেন। বর্তমান সরকার এ রেলপথকে সচল করার জন্য প্রতিটি স্টেশনকে আধুনিক করার কাজ হাতে নিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com