সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

লকডাউনের পর খুলল অস্ট্রেলিয়ার বৃহত্তম মসজিদ

করোনাকালে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় খুলেছে অস্ট্রেলিয়ার বৃহত্তম লেকম্বা মসজিদ। আজ শুক্রবার (১৫ অক্টোবর) নিউ সাউথ ওয়েলসের মসজিদে জুমার নামাজ আদায়ে মসজিদে এসেছেন করোনা টিকা নেওয়া মুসল্লিরা। স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘ প্রতিক্ষার পর মসজিদে আসতে পেরে স্থানীয় মুসল্লিদের মন আনন্দ ও উচ্ছ্বাসে ভরপুর। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান সূত্রে এ খবর জানা যায়।

করোনা শনাক্তের হার ও মৃত্যু সংখ্যা বেড়ে যাওয়ায় অনেক দিন যাবত মসজিদে নামাজ আদায় সীমিত ছিল। মুসল্লিদের নানা ধরনের বিধি-নিষেধের মেনে চলতে হত। এ সময় তারা ঈদের মতো বাৎসরিক উৎসবগুলোও পালন করতে পারেননি।

এদিকে অস্ট্রেলিয়ার সিডনি শহরের নিউ সাউথ ওয়েলসের প্রসিদ্ধ লেকম্বা মসজিদে শুধুমাত্র করোনা টিকা নেওয়া মুসল্লিরা আসতে পারবেন। আর অন্য মসজিদগুলো আরো দুই সপ্তাহ পর সব মুসল্লির জন্য খোলা হবে বলে জানা যায়।

লেকম্বার অধিবাসী ও তরুণ সংগঠক সায়িদ মইন আকল জানান, দীর্ঘদিন যাবত স্থানীয় মুসলিমরা মসজিদের বিষয়ে সিদ্ধান্তের অপেক্ষায় ছিল। কারণ মুসলিমদের হৃদয়ে মসজিদের অবস্থান। প্রতিদিন তারা পাঁচ বার নামাজ আদায় করতে মসজিদে আসেন।’

সূত্র : দ্য গার্ডিয়ান

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com