বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

কুমিল্লার ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত: তাজুল ইসলাম

কুমিল্লার ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত; যারা এটি ঘটিয়েছে তাদের লক্ষ্য ছিল আরও ক্ষতিকর কিছু করা বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

শুক্রবার (১৫ অক্টোবর) দুপুরে এলজিআরডি মন্ত্রী মিন্টো রোডের সরকারি বাসভবনে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। ষড়যন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রাকে যারা বাধাগ্রস্ত করছে তাদের বিরুদ্ধে সকল নির্বাচিত জন প্রতিনিধিদের ভূমিকা পালনের আহবান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী।

মন্ত্রী বলেন, উগ্রবাদী গোষ্ঠী স্বাভাবিকভাবে কোন কিছু না পেয়ে এসব ঘটনা ঘটাচ্ছে। মন্ত্রী বলেন, যারা উন্নয়নের বিরোধিতা করে তারা সাম্প্রদায়িক হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, তার এলাকায় হিন্দু-মুসলিমের মধ্যে সম্পর্ক ভাল। এছাড়াও কারিগরি ত্রুটির কারণে ইন্টারনেট সেবা ব্যাহত হয়ে থাকতে পারে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com