বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
দলীয় সরকার নয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা ফিরিয়ে আনাকেই চ্যালেঞ্জ হিসেবে নিতে চায় বিএনপি। সেই লক্ষ্যে দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে সব পর্যায়ের নেতাদের সাথে ধারাবাহিক বৈঠকও করেছে দলটি।
দাবি আদায়ের আন্দোলন সফল করতে ঢাকাসহ বিভিন্ন ইউনিটের নেতৃত্ব ঢেলে সাজাতে এরই মধ্যে কাজ শুরুও করেছে বিএনপি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আরো ২ বছরেরও বেশি সময়। এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে নানাভাবে উঠে আসছে সেই নির্বাচন নিয়ে আলোচনা। রাজনৈতিক দলগুলোও নানাভাবে এরই মধ্যে নির্বাচন প্রস্তুতি শুরু করেছে।
দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি এরই মধ্যে তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে দশদিন রুদ্ধদ্বার বৈঠক শেষ করেছে।
বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানান, ধারাবাহিক এ বৈঠকে দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ না নেয়ার পরামর্শ ছিল সবার।
দাবি আদায়ে আন্দোলন সফল করতে ঢাকার নেতারা এবার সর্বোচ্চ ত্যাগ শিকারে প্রস্তত বলে জানান তারা। সমমনা রাজনৈতিক দল নিয়ে যুগপৎ আন্দোলনের কথাও ভাবছে বিএনপি।