বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

ক্যাটরিনার রূপচর্চা সাদামাটা উপাদানে, কী তা জানালেন নিজেই

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের রূপসৌন্দর্য বিশ্বজুড়ে খ্যাত। একেবারেই মসৃণ তার মুখ। কোনো দাগ নেই। দেখেই বোঝা যায়, নিজের ত্বকের যথেষ্ট যত্ন নেন ক্যাটরিনা। কিন্তু সেই রূপের রহস্য কী? একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তার রূপচর্চার বিষয়াদি।

ওটসের সঙ্গে সামান্য একটু মধু মিশিয়ে তৈরি করা ফেইস প্যাক ব্যবহার করেন তিনি। এই ফেইস প্যাকের বিষয়ে তিনি জানান, প্রথমে ওট্‌স গুঁড়ো করে এক চা চামচ পরিমাণ নিয়ে তাতে এক চা চামচ মধু মিশিয়ে ভালো ভাবে মুখে মাখতে হবে। আধ ঘণ্টা তা রেখে দিলে সেই প্যাক মুখেই শুকোতে শুরু করবে। তার পর জল দিয়ে ধুয়ে ফেলতে হবে মুখ।

এ ছাড়া তিনি ত্বকের যত্নে ব্যবহার করেন বরফ। ভালো করে এক টুকরো বরফ মুখে ঘষে নিলে চোখ-মুখের ফোলা ভাব কমে যায়। প্রদাহও কমে। ত্বকের উজ্জ্বলতা বাড়ে।

এ সবের সঙ্গে মুখের কিছু ব্যায়াম করেন ক্যাটরিনা। তাতে মুখের বলিরেখা পড়ার আশঙ্কা কমে। সঙ্গে কমে মুখের মেদ। সব মিলে ত্বকের তারুণ্য বজায় থাকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com