শুক্রবার, ১২ Jun ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

তালিকার পেলেই স্কুল শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্কুল শিক্ষার্থীদের তালিকা পেলেই করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, আমরা অপেক্ষায় আছি তালিকাটা পাওয়ার। সেই তালিকা হাতে পেলেই আমাদের কাজ শুরু হয়ে যাবে। আমাদের টিকা আছে, লোকও আছে, ব্যবস্থাও আছে। আমরা আশা করছি, খুব তাড়াতাড়ি আমরা সেই কাজটি শুরু করতে পারব।

মঙ্গলবার ঢাকার মহাখালীতে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় এসব বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা দিতে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের তালিকা শিক্ষা মন্ত্রণালয় দেবে তথ্য প্রযুক্তি বিভাগকে, তখন সুরক্ষা অ্যাপে তাদের অন্তর্ভুক্ত করবে। গত ১৪ অক্টোবর মানিকগঞ্জের কয়েকটি স্কুলের ১২০ শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে ফাইজারের টিকার প্রথম ডোজ দেওয়া হয়। তাদের ১০ থেকে ১৪ দিন পর্যবেক্ষণে রাখা হচ্ছে। পর্যবেক্ষণ শেষে সারাদেশে ১২ থেকে ১৭ বছর বয়সীদের করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হবে।

জাহিদ মালেক বলেন, সরকারকে ‘অস্থিতিশীল’ করতে দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙা, হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর হামলা হচ্ছে। মন্দির ভাঙা বড় উদ্দেশ্য না, বড় উদ্দেশ্য উন্নয়ন, শান্তি বিনষ্ট করা। শান্তি বিনষ্ট হলেই তো উন্নয়ন বন্ধ হয়ে যাবে।

তিনি বলেন, যেমন যুদ্ধ আমরা করোনাভাইরাসের বিরুদ্ধে করে যাচ্ছি, সন্ত্রাসীদের বিরুদ্ধে, যারা দেশের শান্তি চায় না, তাদের বিরুদ্ধেও আমাদের যুদ্ধ চলবে।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. ফারুক আহমেদের সভাপতিত্বে সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. লোকমান হোসেন মিঞা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বিএমএর মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com