শুক্রবার, ১২ Jun ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

তিন কোটি শিশুকে টিকা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে পাঁচ থেকে ১১ বছর বয়সের প্রায় তিন কোটি শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। শিগগিরই তাদেরকে টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

জানা গেচে, করোনাভাইরাসের সেই টিকা শিশু বিশেষজ্ঞের কার্যালয় এবং স্থানীয় ওষুধের দোকানে পাওয়া যাবে। এমনকি শিশুরা যেসব স্কুলে পড়াশোনা করে, সেখানেও তারা টিকা দিয়ে নিতে পারবে।

গতকাল বুধবার হোয়াইট হাউস থেকে এ তথ্য জানানো হয়েছে। সংবাদমাধ্যম এপি এক প্রতিবেদনে জানিয়েছে, শিগগিরই পাঁচ বছর থেকে ১১ বছরের শিশুদের জন্য ফাইজার টিকার অনুমোদন দেবে যুক্তরাষ্ট্র।

জানা গেছে, দুই সপ্তাহের মধ্যে ৫ বছর থেকে ১১ বছরের দুই কোটি ৮০ লাখ শিশুকে কম ডোজের টিকা দেওয়া এবং এর নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে আলোচনা করবেন ফেডারেল রেগুলেটররা।

আনুষ্ঠানিক অনুমোদনের ঠিক পরপরই লাখ লাখ ডোজ করোনা টিকা যুক্তরাষ্ট্রজুড়ে সরবরাহকারীদের কাছে পাঠানো শুরু হবে। টিকার সঙ্গে শিশুদের জন্য ছোট সূঁইও সরবরাহ করা হবে।
সূত্র: এপি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com