সোমবার, ২৯ Jun ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিদেশি শ্রমিকদের ওপর নিষেধাজ্ঞা তুলছে মালয়েশিয়া

করোনাভাইরাস মহামারিতে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর মালয়েশিয়া আবারও বিদেশি শ্রমিকদের কাজে ফেরার অনুমতি দিতে যাচ্ছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুকের বরাত দিয়ে গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি বলেন, ‘স্পেশাল কমিটি অব প্যানডেমিক ম্যানেজমেন্ট আজ (শুক্রবার) বিদেশি শ্রমিকদের মালয়েশিয়ায় প্রবেশের ক্ষেত্রে, বিশেষ করে গাছ লাগানোর কাজের জন্য একটি পদ্ধতির বিষয়ে সম্মতি দিয়েছে।’

তবে অন্যান্য শিল্পের ক্ষেত্রে প্রবাসী শ্রমিকদের কোটা এবং তাদের প্রবেশের তারিখ নির্ধারণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানিয়েছেন।

রয়টার্স লিখেছে, গ্লাভস এবং আইফোনের যন্ত্রাংশ তৈরি থেকে শুরু করে বিভিন্ন কাজে বৈধ তালিকায় থাকা প্রায় ২০ লাখ বিদেশি শ্রমিক মালয়েশিয়ায় কাজ করে। এ ছাড়া মালয়েশিয়া বাংলাদেশের বড় শ্রমবাজার। অনেক বাংলাদেশি ছুটিতে দেশে এসে কভিড মহামারির কারণে আটকা পড়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com