বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

‘প্রতিটি বিষয়ে সন্দেহ করা- বিরল প্রজাতির ভাইরাসে আক্রান্ত বিএনপি’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভিডিও ফুটেজে চিহ্নিত হওয়া কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র ‘কোরআন শরিফ রাখা’ ইকবাল হোসেনের গ্রেপ্তারে যখন সবাই স্বস্তি প্রকাশ করছে তখন বিএনপি মহাসচিব প্রশ্ন তুলেছেন গ্রেপ্তার হওয়া যুবক এতোদিন কোথায় ছিল? আসলে যেকোনো অর্জন বা সাফল্যকে বিতর্কিত করা বিএনপির স্বভাব। প্রতিটি বিষয়ে সন্দেহ করা- বিরল প্রজাতির ভাইরাসে আক্রান্ত বিএনপি।

আজ শনিবার (২৩ অক্টোবর) সকালে নিজ বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন তিনি। এসময় কুমিল্লার ঘটনায় গ্রেপ্তার ইকবালের বিষয়ে বিএনপি মহাসচিবের বক্তব্যে অনুমান হয় তার কাছে অধিকতর তথ্য রয়েছে বলে মন্তব্যও করেন ওবায়দুল কাদের। এসময় তিনি বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে বলেন, আপনিই তথ্য প্রমাণ দিয়ে বলুন, এ কয়দিন ইকবাল কোথায় ছিল?

কাদের বলেন, অবস্থাদৃষ্টে জনমনে প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে যে, বিএনপির এই অতিপ্রতিক্রিয়া বা আগবাড়িয়ে কথা বলা তাদের নিজেদের অপরাধ লুকোনোর কৌশল কিনা। বিএনপির দ্বিচারিতা সম্পর্কে দেশের মানুষ ভালো করেই জানেন। তারা চোরকে বলে চুরি কর, আর গৃহস্থকে বলে সজাগ থাক। বিএনপি হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সবসময় প্রতিপক্ষ ভেবে আসছে। এখন সরকারের ওপর দায় চাপাচ্ছেন আর হিন্দু সম্প্রদায়ের জন্য মায়াকান্না করছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com