মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নং ফেরি ঘাটে গাড়িসহ আমানত শাহ নামে একটি ফেরি পদ্মা নদীতে ডুবে গেছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের একটি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-র উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে পাটুরিয়া ঘাটে আসে ফেরিটি। ফেরি থেকে দুই থেকে তিনটি যানবাহন নামার পরপরই ফেরিটি ডুবে যায়।
জানা যায়, দুর্ঘটনায় পড়ার সময় ফেরি আমানত শাহে ১৭টি পণ্যবাহী ট্রাক ছিল। তবে এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।