বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সংখ্যালঘুদের ব্যাপারে কমিশন গঠনে আলোচনা করব : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বাংলাদেশ কখনো সাম্প্রায়িক রাজনীতিকে প্রশ্রয় দেবে না। বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে ততদিন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে।

আজ শুক্রবার সকালে আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এ কথা বলেন।

এতে সম্মানিত অতিথি ছিলেন ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সচিব পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, সিভিল সার্জন মোহাম্মদ একরাম উল্লাহ। সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার বক্তব্য রাখেন।

এ সময় ভারতের দেওয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল ও আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়। বিকেলে আরেক অনুষ্ঠানে কসবা হাসপাতালকে আরেকটি অ্যাম্বুলেন্স দেওয়া হবে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন আইনমন্ত্রী। এ সময় তিনি জানান, সংখ্যালঘুদের ব্যাপারে কমিশন গঠন বিষয়ে আলোচনা করা হবে। সাম্প্রদায়িক হামলাকে পরিকল্পিত হামলা বলে তিনি উল্লেখ করেন।

ভারতীয় হাই কমিশনার বলেন, ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরকালে ১০৯টি অ্যাম্বুলেন্স দেওয়ার প্রতিশ্রুতি দেন। এরই অংশ হিসেবে এগুলো দেওয়া হচ্ছে। সামর্থ অনুযায়ী বাংলাদেশকে সহায়তা করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com