বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বাবার নির্বাচনী প্রচারণায় নায়ক সাইমন

চিত্রনায়ক সাইমন সাদিকের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তার বাবা ছাদেকুর রহমান কিশোরগঞ্জ সদরের মহিনন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। আসন্ন ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আবারও নৌকার প্রার্থী হয়ে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন।

বাবা নৌকার প্রার্থী হওয়ায় প্রচারণায় মাঠে নেমেছেন নায়ক সাইমন। সাইমন বাবার পক্ষে প্রচারণায় নেমেছেন। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী ইউনিয়ন পরিষদ মহিনন্দ। এলাকার পুরনো রাজনীতিবিদ সাইমনের দাদা মো. সিদ্দিকুর রহমান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। সেই সুবাধে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাইমনদের পারিবারিক সু-সম্পর্ক।

সাইমন  বলেন, আগেই দুইদিনের শিডিউল দেয়া ছিল। সে কারণে ভোটের আমেজ রেখে শুটিং করছি। শেষ করে আবার কিশোরগঞ্জ ফিরে যাবো। কেন্দ্রীয় আওয়ামী লীগের হয়ে বিভিন্ন প্রচারণায় রাস্তায় নেমেছিলাম। এবার বাবার জন্য প্রচারণা চালাচ্ছি। এ এক অন্যরকম অনুভূতি।

তিনি বলেন, এলাকায় নির্বাচনী প্রচারণা খুব উপভোগ করছিলাম। উৎসবের আমেজ বিরাজ করছে। বাইকে নির্বাচনী এলাকা ঘুরে প্রচারণা করেছি। আমাদের অঞ্চলের সবাই বাবাকে খুব পছন্দ করেন, শ্রদ্ধা করেন।

বাবা একেবারে ক্লিন ইমেজের মানুষ। স্থানীয় জনপ্রতিনিধিরাও সবাই সমর্থন দিয়েছেন। সে কারণে নৌকার প্রার্থী হিসেবে বাবার জয়ের ব্যাপারে আশাবাদী ‘ব্লাকমানি’ সিনেমার এ নায়ক।

তিনি বলেন, বাবা শুরুতে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। এর আগে একবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এলাকার মানুষ চাচ্ছেন তিনি আবার জনপ্রতিনিধি নির্বাচিত হোক। তাদের চাওয়াতে নির্বাচন করছেন।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com