বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ভারতের চার কেন্দ্রে শুরু হয়েছে উপনির্বাচন, ফলাফল মঙ্গলবার

ভারতে পশ্চিমবঙ্গে শুরু হয়ে উপনির্বাচন। কোচবিহারের দিনহাটা, নদিয়ার শান্তিপুর, উত্তর ২৪ পরগনার খড়দহ এবং দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভা কেন্দ্রে সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। উপনির্বাচন ছাড়াও আজ ১৪টি রাজ্যের তিনটি লোকসভা এবং ২৬ টি বিধানসভা আসনের ভোট হচ্ছে।

ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে ১০০ শতাংশ বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকছে। একটা ভোটগ্রহণ কেন্দ্রের যদি একটা বুথ থাকে তাহলে ৪ জন কেন্দ্রীয় বাহিনী, একটা ভোট গ্রহণ কেন্দ্রে ২ থেকে ৪ টি বুথ থাকলে ৮ জন কেন্দ্রীয় বাহিনী,৫ থেকে ৮ টা বুথ থাকলে ১৬ জন কেন্দ্রীয় বাহিনী, ৯ ও তার বেশি বুথ থাকলে ২৪ জন কেন্দ্রীয় বাহিনী। এই ভাবেই বিভিন্ন ভোটগ্রহণ কেন্দ্রের কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।

গতবার দিনহাটায় বিধানসভা নির্বাচনে বিজেপি জিতেছিল মাত্র ৫৭ ভোটে। জিতেও সাংসদ পদেই ফিরে যান নিশীথ প্রামাণিক। এবার সেখানে লড়াই করছেন বিজেপি প্রার্থী অশোক মণ্ডল ও তৃণমূল প্রার্থী উদয়ন গুহর।

এদিকে খড়দহে ভালো ব্যবধানে জয়লাভ করলেও করোনায় মৃত্যু হয়  তৃণমূল প্রার্থী কাজল সিনহার। এই আসনে বিজেপি প্রার্থীর সঙ্গে লড়ছেন  তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়, যিনি ভবানীপুর আসনে জিতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে আসন ছাড়েন।

দিনহাটার মতোই শান্তিপুরের জয়ী হয়েছিল বিজেপি। এবার উপনির্বাচনে এখানে তৃণমূলের প্রার্থী ব্রজকিশোর গোস্বামী। বিজেপি লড়াইয়ের ময়দানে নামিয়েছেন নিরঞ্জন বিশ্বাসকে। অন্যদিকে গোসাবায় গত ২৩ মে  করোনা পরবর্তী জটিলতার কারণে মৃত্যু হয় জয়ন্ত নস্করের। সেই কারণেই আবার উপনির্বাচন জরুরি হয়ে পড়ে। বিজেপি এখানে প্রার্থী করেছে পলাশ রানাকে। তার সঙ্গে লড়াই তৃণমূল প্রার্থী সুব্রত সুব্রত মন্ডলের।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com