মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

ধর্ম অবমাননা: ইকবালসহ ৪ আসামি আবারো রিমান্ডে

কুমিল্লায় ধর্ম অবমাননার মামলায় ইকবালসহ ৪ আসামির দ্বিতীয় দফায় আরো ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার দুপুরে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক ফারহানা সুলতানা এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলার মামলায় আরো দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এর আগে কুমিল্লায় ধর্ম অবমাননার মামলায় ইকবালসহ ৪ আসমিকে দুপুরে আদালতে তোলা হয়। এসময় তদন্তের স্বার্থে সিআইডির পক্ষ থেকে আরো ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত প্রত্যেকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৩ অক্টোবর এ মামলায় এ চার আসামিকে ৭ দিনের রিমান্ডে নেয় পুলিশ। গত ১৩ই অক্টোবর নগরীর নানুয়ারদীঘির পাড়ে পূজাণ্ডপে কোরআন পাওয়ার ঘটনায় সিসি টিভির ফুটেজে অপরাধী শনাক্ত হয় ইকবাল। পরে তাকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, নোয়াখালী চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার মামলায় গ্রেপ্তার হয়েছে আরো ২ জন। এ নিয়ে মোট গ্রেপ্তার ২২০ জন।

নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামিদের জবানবন্দি রেকর্ড করেন।

আসামি আব্দুর রহিম চৌমুহনীতে ইসকন মন্দিরসহ অন্যান্য মন্দির ভাঙচুর এবং প্রান্ত চন্দ্র দাসকে পিটিয়ে আহত করার কথা স্বীকার করেছে। ঘটনার পরদিন মন্দিরের পাশের পুকুর থেকে প্রান্ত দাসের মরদেহ উদ্ধার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com