বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ফারুক কেবিনে আছেন,স্বাভাবিকভাবে খাবার খাচ্ছেন

নায়ক, সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক  সিঙ্গাপুরের একটি হাসপাতালে ১ মাস ধরে  কেবিনে  চিকিৎসাধীন রয়েছেন। তার আগে প্রায় ৭ মাস ধরে ওই হাসপাতালে আইসিইউতে ছিলেন।

রোববার সিঙ্গাপুর থেকে ফারুকের স্ত্রী ফারহানা পাঠানবলেন, ‘আপনাদের মিয়া ভাই ১ মাসের বেশী কেবিনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এখন স্বাভাবিকভাবে খাবার খাচ্ছেন। শারীরিক অবস্থা  আগের চেয়ে ভালো। আরো কিছুদিন লাগবে ঠিক হয়ে যেতে। তার জন্যে দোয়া করবেন সবাই।’

চলতি বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। গত ২১ মার্চ থেকে আইসিইউতে আছেন কিংবদন্তি এই অভিনেতা।

এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে নায়ক ফারুক বড় পর্দায় আসেন। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়।

তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে সারেং বৌ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, মিয়া ভাই, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে ছবিগুলো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com