মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন তাই করেন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জনগণ বুঝে গেছে একমাত্র শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে চলেছেন এবং তিনি যা বলেন তাই করেন। আজকে সারা বাংলাদেশের মানুষ এটাই বিশ্বাস করেন। তিনি থাকলেই দেশ এগিয়ে যাবে।

তিনি বলেন, অন্ধকার থেকে আলোকিত বাংলাদেশের যে ঘোষণা দিয়েছেন, সেটা তিনিই করতে পারবেন।

রবিবার দুপুরে ধামরাইয়ে বাথুলি এলাকায় ইফাদ অটোস লিমিটেডের কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব বলেন।

তিনি বলেন, আজকে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু একটি মহলের কাছে তা সহ্য না হওয়ায় মাঝে মাঝে কিছু বিছিন্ন ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে একটি মহল সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে রাত-দিন ষড়যন্ত্র করছে, কিন্তু তাদের কোনো ষড়যন্ত্র সফল হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।

ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু বলেন, বাংলাদেশে বিগত কয়েক বছরে ভারি যানবাহনের ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ি আমদানিতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে। বিষয়টি বিবেচনায় রেখে ইফাদ অটোস লিমিটেড বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে ২০১৭ সালে এই কারখানা চালু করে। একই সঙ্গে কারখানাটিতে আধুনিক ও বিশ্বমানের এসি, ননএসি, লাক্সারি বাস ও ট্রাকের কেবিন তৈরি করা হচ্ছে।

অনুষ্ঠানে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ ও ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ প্রমুখ।

২০১৭ সালে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধামরাইয়ে প্রতিষ্ঠিত খ্যাতনামা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভারতের অশোক লেল্যান্ডের কারিগরি সহায়তায় প্রতি বছর এ কারখানায় ১০ হাজারেরও বেশি গাড়ি সংযোজন করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com