বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

কত টাকায় মান্নাত কিনেছিলেন শাহরুখ, কে ছিলেন মালিক?

মুম্বাইয়ের সবচেয়ে দামি ব্যক্তিগত বাড়ির অন্যতম একটি বলিউড বাদশা শাহারুখ খানের মান্নাত। সম্প্রতি পুত্র আরিয়ানকাণ্ডের কারণে শাহারুখের বাড়ি মান্নাত বেশ কয়েকবার শিরোনামে এসেছে। এছাড়া মান্নাতকে ঘিরে শাহরুখ-অনুরাগীদের মধ্যে বরাবরই উত্তেজনা ভিড় করে থাকে। বিশেষ করে মান্নাতের অন্দরমহল দেখার কৌতূহল দমিয়ে রাখতে পারেন না অনেকেই।

কিন্তু জানেন কি এই বাংলো শাহরুখ বানাননি! প্রথমে মান্নাত-এর মালিকানা ছিল অন্য এক ব্যক্তির হাতে। অনেক দাম কষাকষির পর ওই বাড়িটি বিক্রি করতে পুরোনো মালিক ব্যক্তিকে রাজি করিয়েছিলেন শাহরুখ। এবং পরে তার থেকেই বাড়িটি কিনে নেন তিনি।

১৯৯৭ সালে ‘ইয়েস বস’ ছবি করার পর থেকেই এই বাড়িটিতে মন পড়ে গিয়েছিল শাহরুখের। ‘ইয়েস বস’ ছবির একটি অংশের শ্যুটিং হয়েছিল মান্নাতের সামনেই। তখন বাড়িটির নাম ছিল ‘ভিলা ভিয়েনা’।

গুজরাতি ব্যবসায়ী নরিম্যান দুবাসের ব্যক্তিগত সম্পত্তি ছিল ওই ভিলা। এই ভিলাতেই বংশ পরম্পরায় থাকতেন ওই ব্যবসায়ী। পরে তিনি অন্য একটি বাড়িতে চলে গিয়েছিলেন। তারপরই বাড়িটি কেনার চেষ্টা শুরু করেছিলেন শাহরুখ।

২০০১ সালে ব্যবসায়ী নরিম্যানের সঙ্গে দেখা করেন শাহরুখ। বাড়িটি বিক্রি করতে নরিম্যানকে রাজি করিয়েছিলেন তিনিই। তারপর অনেক দর কষাকষির পর ভারতীয় মুদ্রায় ১৩ কোটি ৩২ লক্ষ রুপিতে সেই ভিলা কেনেন তিনি। যা বাংলাদেশি বর্তমান টাকায় ১৫ কোটিরও বেশি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com