সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কয়লাবিদ্যুৎ থেকে বেরিয়ে না এলে আমরা একা হয়ে যাবো: পরিকল্পনামন্ত্রী

পরিবেশের জন্য ক্ষতিকর কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে বেরিয়ে না এলে বাংলাদেশ একঘরে হয়ে পড়তে পারে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার জ্বালানি নিরাপত্তায় অর্থায়ন বিষয়ক এক ওয়েবিনারে পরিকল্পনামন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেছেন, ‘কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে বেরিয়ে আসতেই হবে। যদি না আসি আমরা একা হয়ে যাবো। দেখা যাবে সারা দুনিয়া একদিকে, আর আমরা কিছু যন্ত্রপাতি নিয়ে বসে আসি।’

তিনি বলেন, ‘এ জন্য সরকার বিকল্প খুঁজছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণের কথা বলেছেন। দক্ষিণাঞ্চলে জায়গা খোজা শুরু হয়েছে। বিদ্যুৎ উৎপাদনে এটা অনেকটা পরিবেশবান্ধব এবং লাভজনক বিকল্প।’

তিনি বলেন, ‘শিল্প বিপ্লবের সময় পরিবেশের ক্ষতি করে বিদ্যুৎ প্রকল্প হয়েছে, যাতে বিশ্বে অল্পসংখ্যক মানুষ উপকৃত হয়েছে। বাংলাদেশের জন্য কিন্তু পরিবেশের ক্ষতি হয়নি।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com