শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরো ১৭৭ জন

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৭৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

হাসপাতালে ভর্তি ১৭৭ জন রোগীর মধ্য রাজধানী ঢাকায় সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬০ জন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৭১ জন ভর্তি হন। এছাড়া তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ১৩১ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে ৪৬ জন ভর্তি হন।

এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা ৭২২ জনে দাঁড়িয়েছে। এছাড়া চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯৪ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মধ্যে রাজধানী ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে রয়েছেন ৫৭০ জন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছে ১৫২ জন।

চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৪ হাজার ১২০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ হাজার ৩০৪ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৪ জনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com