রবিবার, ২৮ Jun ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ চালু করতে যাচ্ছে সৌদি

বিশ্বের প্রথম ‘উড়ন্ত জাদুঘর’ চালু করতে যাচ্ছে সৌদি আরব। আগামীকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর) প্রত্নতাত্ত্বিক শহর আল উলায় তা উদ্বোধন হবে। উড়ন্ত জাদুঘরে আল উলা শহরে খনন করে সংগৃহীত প্রত্নতত্ত্বের নমুলিপি দর্শকরা দেখতে পারবে। সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ এ তথ্য জানায়।

আরব নিউজের খবর থেকে জানা যায়, সৌদির অন্যতম প্রাচীন আল উলা শহরের সংগৃহীত শিল্পকর্মের অনুলিপি জাদুঘরে প্রদর্শিত হবে। অত্যাধুনিক এ প্রকল্প বাস্তবায়নে রয়েল কমিশন ফর আল উলা ও দ্য ন্যাশনাল ফ্লাগ ক্যারিয়ার সাউদিয়া-এর যৌথ সহায়তায় প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দর্শকরা দেখতে পাবেন।

মিশনের প্রত্নতত্ত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য গবেষণা বিভাগের পরিচালক রেবেকা ফুট জানান, ডকুমেন্টারিটির মাধ্যমে শিল্পকর্ম সম্পর্কে একটি ভূমিকা প্রদান করবেন। তিনি বলেন, ‘আল উলা শহরে জাতীয় ও আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিকরা কাজ করছেন। এখন আমরা শুধুমাত্র এখানকার অতীতের জটিল প্রকৃতি বোঝার চেষ্টা করছি। আল উলা আরব উপদ্বীপে লুকিয়ে থাকা রত্নতূল্য শহর। ধীরে ধীরে আমরা এর রহস্য উম্মোচন করছি। উড়ন্ত জাদুঘরে আকাশযাত্রীদের সঙ্গে আমাদের কাজ সম্পর্কে আরো বেশি জানাব।’

কমিশনের প্রধান ডিস্টিনেশন কর্মকর্তা ফিলিপি জোনস বলেন, ‘জাদুঘরটি আল উলা শহরের প্রত্নতাত্ত্বিক কাজের গুরুত্ব তুলে ধরবে। এটিই বর্তমান বিশ্বের সর্ববৃহৎ প্রত্নতাত্ত্বিক প্রোগ্রাম বলে মন করছে সংশ্লিষ্ট কমিশন। শহরের নতুন ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী পর্যটক ও দর্শনার্থীরা শহর পরিদর্শনে এলে সংশ্লিষ্ট বিভাগ তাদের অভিনন্দ জানাবে।’

আল উলা শহরে আগত দেশীয় ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য বার্ষিক ও মৌসুমি নানা ধরনের সেবা প্রদান করছে। এর মাধ্যমে উড়ন্ত জাদুঘরের যাত্রীরা মাসা আল হিজর শহর পরিদর্শনে প্রথম বার টিকেট বুকিংয়ের সুযোগ পাবেন।

সূত্র : আরব নিউজ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com