বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভারতের তৈরি কোভ্যাক্সিন জরুরি ব্যবহারের অনুমোদন দিল ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুধবার জানিয়েছে, তারা জরুরি ব্যবহারের জন্য কোভ্যাক্সিনের অনুমোদন দিয়েছে। মহামারি করোনাভাইরাস মোকাবেলায় এটি হচ্ছে ভারতীয় ভারত বায়োটেকের তৈরি একটি ভ্যাকসিন। খবর এএফপি’র।
এক বিবৃতিতে জাতিসংঘের এ সংস্থা বলেছে, ‘চার সপ্তাহের ব্যবধানে দুই ডোজ ব্যবহার করে এ টিকার ৭৮ শতাংশ কার্যকারিতা দেখ গেছে। ভ্যাকসিনটি মজুদ করার প্রক্রিয়া সহজ হওয়ার কারণে নি¤œ ও মধ্যম আয়ের দেশগুলোরর জন্য খুবই ভাল।’
ভারতে সম্পূর্ণভাবে তৈরি ও উৎপাদন করা প্রথম টিকা কোভ্যাক্সিন ডব্লিউএইচও’র অনুমোদ পেয়েছে।
অক্রিয়াশীল করোনাভাইরাস এন্টিজেনের ওপর ভিত্তি করে তৈরি করা এটি ডব্লিউএইচও’র তালিকাভূক্ত কোভিড-১৯ নির্মূলের অষ্টম ভ্যাকসিন। সংস্থাটির অনুমোদন দেয়া অন্য ভ্যাকসিনের মধ্যে রয়েছে ফাইজার/বায়োএনটেক, মডার্না, অ্যাস্টোজেনেকা, জনসন অ্যান্ড জনসন, সিনোফার্মা ও সিনোভ্যাক।
এক্ষেত্রে ডব্লিউএইচও’র জরুরি ব্যবহারের অনুমোদন ভ্যাকসিনগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি জোরদার করতে পারে।
তারা জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংস্থা এবং করোনাভাইরাস মোকাবেলায় গঠিত  আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোভ্যাক্সের মাধ্যমে এসব ভ্যাকসিন ব্যবহারেরও অনুমোদন দেয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com