বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

কথামালার চাতুরী দিয়ে বিএনপি জনগণের মন জয় করতে পারবেনা : ওবায়দুল কাদের

কথামালার চাতুরী দিয়ে বিএনপি জনগণের মন জয় করতে পারবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘আসলে কথামালার চাতুরী দিয়ে জনগণের মন জয় করা যায় না, এ কথা বিএনপি বুঝেও বুঝতে চায় না।’
ওবায়দুল কাদের আজ বৃহষ্পতিবার সকালে তাঁর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনের সময়ে জনতার ঢল নামবে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের মানুষ দেখতে চায় পলাতক তারেক রহমান আগে দেশে ফিরে আসুক। তার পর দেখা যাবে বিএনপি’র মরা গাঙে ডেউ আসে কি-না।
‘তারেক রহমান দেশে আসবে কোন বছর’ বিএনপি নেতাদের কাছে এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, এই বছর না ঐ বছর, –  দেখতে দেখতে ১৩ বছর চলে গেলেও তারেক রহমান দেশে আসার সৎ সাহস দেখাতে পারছেন না।
গত কয়েক বছর ধরে গণঅভ্যুত্থান, মুক্ত খালেদা জিয়ার চেয়ে বন্দী খালেদা অনেক শক্তিশালী, নির্বাচনে বিএনপি’র ভূমিধস বিজয়ের গল্প, আওয়ামী লীগ ৩০ আসন না পাওয়ার গল্পসহ বিএনপি নেতাদের এমন অনেক বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এসব বক্তব্যে কি হয়েছে, দেশের জনগণ তা দেখেছে।
পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের টাঙ্গাইলের ভাতকুড়া (করোটিয়া)-বাসাইল- সখিপুর সড়কের উপর প্রায় সাড়ে ৮ কোটি টাকা ব্যয়ে ৬৯ মিটার নাঙ্গালিয়া সেতুর উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com