বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘দেশে ৩৩০ মেট্রিক টন লিকুইড অক্সিজেন মজুদ আছে’

‘আগামী মার্চের মধ্যে দেশের শতভাগ মানুষকে টিকার আওতায় নিয়ে আসা হবে’ বলে জানিয়েছেন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। একই সাথে ‘আগামী ডিসেম্বরের মধ্যে ৬০ ভাগ মানুষকে টিকা দেওয়া হবে’ বলে জানান তিনি।

রাঙামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে কভিড-১৯ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আজ শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যসচিব আরো বলেন, ‘দেশে এখন কোনো টিকার ঘাটতি নেই, আড়াই কোটি টিকা মজুদ আছে। কিছুদিনের মধ্যে আরো দুই কোটি আসবে এবং এখন থেকে প্রতিমাসে ৪ কোটি করে টিকা আসতে থাকবে। তাছাড়াও যৌথভাবে দেশে যেকোনো সময় টিকার উৎপাদন শুরু হতে পারে তার ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।’

স্বাস্থ্য সচিব আরো বলেন, দেশের ৩৪ হাজার ডাক্তার ছিল আরো নতুন করে চার হাজার ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। ৪২ হাজার নার্স ছিল নতুন করে সাড়ে ৮ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। নার্স নিয়োগে দ্রুততার জন্য রিটার্নে যারাই আসছে তাদের সবাইকে নিয়োগ দেওয়া হয়েছে।’ ‘দেশে এখন ৩৩০ মেট্রিক টন লিকুইড অক্সিজেন মজুদ আছে’ বলেও তিনি সভায় জানান।

মতবিনিময় সভায় রাঙামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাঙামাটির সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, রাঙামাটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রীতি প্রসুন বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com