বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

প্রবাসীদের যথাযথ সেবা দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসী বাংলাদেশিদের যথাযথভাবে সেবা দিতে কূটনৈতিকদের নির্দেশ দিয়েছেন।

আজ রবিবার স্থানীয় সময় সকালে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনার ভবনের সম্প্রসারিত অংশ এবং বঙ্গবন্ধু লাউঞ্জের উদ্বোধনকালে এ নির্দেশ দেন তিনি। হোটেল ক্ল্যারিজ থেকে ভার্চ্যুয়ালি এ দুই উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

কূটনৈতিকদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘কাজেই প্রবাসীদের যথাযথ সেবা দেওয়া, তাদের সমস্যাগুলো দেখা, তাদের দিকে নজর দেওয়া এটাও দরকার। ’

প্রবাসীরা সব সময় আমাদের দেশের জন্য অবদান রেখে যাচ্ছেন বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, তারা যেই দেশে থাকেন সেই দেশের এবং আমাদের বাংলাদেশ উভয় দেশেই আর্থ-সামাজিক উন্নয়নে বিরাট অবদান রেখে যান।

অর্থনৈতিক কূটনীতির দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বর্তমান যুগে আসলে কূটনীতিটা শুধু রাজনৈতিক কূটনীতি না, এটা অর্থনৈতিক কূটনীতিতে পরিণত হয়েছে। ’

বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণে কাজ করার নির্দেশনা দিয়ে সরকার প্রধান বলেন, ‘একদিকে যেমন বাংলাদেশকে তুলে ধরা, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা আমাদের রপ্তানি কীভাবে বাড়াতে পারি, বিনিয়োগ কীভাবে বাড়াতে পারি, দেশের আর্থ-সামাজিক উন্নতি কীভাবে হতে পারে, দেশের মানুষ কীভাবে ভালো থাকতে পারে সে বিষয়েও ব্যবস্থা নেওয়া দরকার।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com