সোমবার, ২৯ Jun ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কৃষিকাজে আধুনিক প্রযুক্তিতে খাদ্য উৎপাদন বহুগুণ বৃদ্ধি: স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের কৃষি খাতে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। কৃষিকাজে আধুনিক প্রযুক্তির ব্যবহারে খাদ্য উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে বঙ্গবন্ধুর বাংলাদেশ খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে।

রবিবার বিকেলে স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় সমিতির সভাপতি সাজ্জাদুল হাসান, সহ-সভাপতি মেসবাহুল ইসলাম ও সহ-সভাপতি শুভঙ্কর সাহা এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের সম্ভাবনাময় কৃষিখাত ও খাদ্য আমদানি-রপ্তানি বিষয়ে আলোচনা করেন। এ সময় স্পিকার কৃষিক্ষেত্রে পানি সরবরাহ ব্যবস্থাপনা ও খাদ্য উৎপাদন বৃদ্ধিতে নেদারল্যান্ডে প্রচলিত পদ্ধতি ব্যবহার করা যেতে পারে বলে উল্লেখ করেন।

কৃষি অর্থনীতিবিদ সমিতি দেশের কৃষি সম্প্রসারণ ও খাদ্য রপ্তানি বৃদ্ধিতে গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বলে স্পিকারকে জানান সমিতির সভাপতি সাজ্জাদুল হাসান।

সাক্ষাৎকালে কৃষি অর্থনীতিবিদ সমিতির নেতৃবৃন্দ ‘বাঙালির পিতার নাম শেখ মুজিবুর’ বইটি স্পিকারের নিকট হস্তান্তর করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com