বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

জিয়ার মরণোত্তর বিচার দাবিতে প্রতিবাদসভা, পদযাত্রা

বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবিতে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয়  শহীদ মিনার প্রাঙ্গণে ‘১৯৭৭ সালে খুনি জিয়ার গুম ষড়যন্ত্রে ক্ষতিগ্রস্ত পরিবারবর্গ’ নামের একটি সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় একই দাবিতে সোমবার সকাল ১০টায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা দেন সংগঠনটির নেতাকর্মীরা।

সভা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকা ক্যান্টনমেন্টের উদ্দেশে পদযাত্রা শুরু হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার (বীর বিক্রম) নেতৃত্বে পদযাত্রাটি শাহবাগ মোড়ে পৌঁছালে থামিয়ে দেয় পুলিশ। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে দিনের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com